স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে তাবাচ্ছুম (৪) হত্যার ঘটনায় আবু তাহের নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে কুষ্টিয়া শহরের ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবু তাহের কালীগঞ্জের ফরাসপুর গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে। তিনি একটি সিগারেরট কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ থানায় ব্রিফিংয়ে জেলার এএসপি মাহফুজ আফজাল এসব তথ্য জানিয়েছেন। এ সময় কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
মাহফুজ আফজাল জানান, ২৫ ফেব্রুয়ারি নিখোঁজের সংবাদ জানার পর পুলিশ তাঁকে উদ্ধারে কাজ শুরু করে। পরের দিন কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তাঁর লাশ পাওয়া যায়। এরপর দ্রুত সম্পূর্ণ সূত্রবিহীন ঘটনায় ঘাতককে শনাক্ত ও কুষ্টিয়া পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ঘাতক আবু তাহের জানিয়েছেন– বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে শিশু তাবাচ্ছুমদের বাসার পাশের বাসা ভাড়া নিয়ে ব্যবসার মালপত্র রাখতেন। ঘটনার দিন চিপস ও জুস দেওয়ার প্রলোভনে তাঁকে ডেকে ঘরে নেন। এরপর পাশবিক নির্যাতনের সময় শিশুটি চিৎকার করলে মুখে লুঙ্গি গুঁজে দেন। মুখ চেপে ধরার এক পর্যায়ে তাবাচ্ছুমের মৃত্যু হয়। পরে রাতে একটি বস্তায় ভরে পার্শ্ববর্তী বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের সেফটিক ট্যাংকে ফেলে দেন আবু তাহের।
তাবাচ্ছুমের বাবা নজরুল ইসলাম স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী। আর মা হালিমা খাতুন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়েব ফাউন্ডেশনে’ চাকরি করেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে