স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার-এনইআইআর ব্যবস্থা তুলে নেওয়া, মোবাইল আমদানিতে ভ্যাট কমানো ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটির সামনে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’র ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। এর আগে বসুন্ধরা সিটির সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের একজন স্ট্রিমকে বলেন ‘আমরা ট্যাক্স দিতে চাই। কিন্তু যেটা নির্ধারণ করা হয়েছে, এটা সহ্যসীমার মধ্যে নাই। আমাদের ৪৩ শতাংশ ট্যাক্স ধরেছে, এটা তো দেওয়া অসম্ভব ব্যাপার। তারচেয়ে বড় কথা হচ্ছে আরও বিভিন্ন বিধিনিষেধ তৈরি করছে। যেমন তারা বলছে, মোবাইল ফোন আমদানিতে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) লাগবে। যেমন, আমি স্যামসাং বা ওয়ান প্লাস মোবাইল আনতে চাইলে বাংলাদেশে যে এই কোম্পানির ডিস্ট্রিবিউটার আছে, তাদের থেকে এনওসি নিতে হবে। তারা তো আমাকে জীবনেও এনওসি দেবে না। নিজের ব্যবসা লস করে কেউ এনওসি দিবে?’
আরিফিন নামে এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘সরকার পুরো নিয়মটাই তৈরি করেছে কিছু কোম্পানির স্বার্থ উদ্ধারের জন্য, আর কিছুই না। তারা আমাদের একবারে বন্ধ করে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা সামান্য একটু ভ্যাট কমিয়েছে। কিন্তু যেসব নীতিমালা করা হয়েছে, সেগুলো একদম গ্রহণযোগ্য না। যেগুলো মানলে আমরা কোনোভাবেই ব্যবসা চালু রাখতে পারবো না।’
নাম প্রকাশ না করার শর্তে আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই এই আন্দোলন করছি। সারা দেশে আমাদের মার্কেট শাটডাউন গত ১৫ দিন ধরে। আজ মানববন্ধনটা করার কারণ হলো, হঠাৎ করে যে এনইআর সিস্টেমটা চালু হয়েছে; এটা আমরা চাই না। এটা চাই না কারণ এতে সাধারণ জনগণ, দোকানদার ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।’
সেইসঙ্গে গ্রেপ্তার হওয়া মোবাইল ব্যবাসয়ীদের মুক্তির দাবি করেন তাঁরা। পরে দুপুর দেড়টার দিকে বসুন্ধরা সিটির সামনে থেকে কারওয়ান বাজার মোড় হয়ে শাহবাগের দিকে চলে যান মোবাইল ব্যবসায়ীরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে