স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স চল্লিশের বেশি বলে ধারনা করা হচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নে মেহেরুন্নেসা হাইস্কুলের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইউনিয়ন পরিষদ সদস্য নূর আলম মামুন জানান, সকালে পুকুরে সেচ দেওয়ার সময় কচুরিপানার ভেতরে মরদেহটি উপুড় অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এলাকায় খোঁজ নিয়ে এখন পর্যন্ত নিখোঁজ হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে