স্ট্রিম সংবাদদাতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শাহাদাৎ হোসেন স্বাধীন।
সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব গোলাম রব্বানী।
এতে বলা হয়, শাহাদাৎ হোসেন স্বাধীনকে অন্য যে কোনো পেশা, ব্যাবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চট্টগ্রামে বেড়ে ওঠা শাহাদাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাট চুকিয়ে তিনি ভারতের নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর এবং এমফিল করেন।
শাহাদাৎ হোসেন দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা ছিলেন। পরে দেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন।

সর্বশেষ দ্য ডিপ্লোম্যাটে নিয়মিত কলাম লিখেছেন। দ্য ডিপ্লোম্যাটের ওয়েবসাইটে বলা হয়েছে, শাহাদাৎ হোসেন স্বাধীন একজন কলামিস্ট, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। বাংলাদেশের বিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করা শাহাদাৎ হোসেনের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ১৫টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ছয়টির বেশি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
সাংবাদিকতায় সাত বছরের অভিজ্ঞ শাহাদাৎ হোসেন দ্য ডিপ্লোম্যাট, এলএসই সাউথ এশিয়া ব্লগ, দ্য স্ট্র্যাটেজিস্ট, দ্য ডেইলি স্টার এবং দ্য ডেইলি সানে লেখালেখি করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে