স্ট্রিম প্রতিবেদক

ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেছেন, ‘যখন সংবাদকর্মীরা কাজ করছেন, তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দমকল বাহিনী আসার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে একটি গোষ্ঠীর লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছে, যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয়, মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে হত্যা করতে।’
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-ভাঙচুরের প্রসঙ্গ টেনে নূরুল কবীর বলেন, ‘পৃথিবীর কোনো সমাজ যদি এটা সহ্য করে, যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়—তবে শুধু সংগঠনগুলো ধ্বংস হবে তা নয়; গোটা সমাজব্যবস্থা ও সমাজের উন্নতির সমস্ত পথ রুদ্ধ হবে।’
নূরুল কবীর বলেন, ‘পৃথিবীর যেকোনো জায়গায় প্রত্যেকটা পত্রপত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে, নিজস্ব চিন্তাভাবনা থাকে।’ সেখানে সবার মতপ্রকাশ করতে পারা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য সবার সহযোগিতা চান এই সম্পাদক। নূরুল কবীর বলেন, ‘মানুষকে দেখানো প্রয়োজন, রাষ্ট্রকে দেখানো প্রয়োজন, অগণতান্ত্রিক শক্তিগুলোকে দেখানো প্রয়োজন যে—গণতন্ত্র বিকাশের জন্য, সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এ দেশের চিন্তাশীল সব মানুষ, সব পেশার মানুষ সংঘবদ্ধ আছেন।’ বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবল সংবাদকর্মীদের দায়িত্ব নয় বলেও তিনি জানান।
সভায় বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, আইনজীবী, সাংস্কৃতিক ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সামনে একটি মানববন্ধনে অংশ নেন তারা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে