স্ট্রিম প্রতিবেদক

গত আগস্ট মাসে দেশের গণমাধ্যমে মোট ৪৯৭টি সড়ক দুর্ঘটনার খবর প্রকাশিত হয়েছে। এ সব সড়ক দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ২৩২ জন।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক দুর্ঘটনার সঙ্গে রেল ও নৌপথের দুর্ঘটনা যোগ করলে মোট সংখ্যা হবে ৫৫২। যার মধ্যে রেলপথে ৩৪টি এবং নৌপথে ২১টি দুর্ঘটনায়। সড়ক, রেল ও নৌপথে মোট নিহতের সংখ্যা ৫৬৩। আহত হয়েছেন ১২৬১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্টে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে, সংখ্যার হিসাবে ১৩২টি। নিহত হয়েছে ১২৮ জন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, ১৫টি।
দুর্ঘটনাগুলোতে ২৬ শতাংশ মোটরসাইকেল, ২৫ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৫ শতাংশ বাস, ১৩ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক। বাদবাকি দুর্ঘটনার সঙ্গে ছিল সিএনজিচালিত অটোরিক্সা, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, কার-জিপ-মাইক্রোবাস।
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে বলা হয়েছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়ে দেশের বিভিন্ন সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিক্সা, সিএনজি অটোরিক্সা, নসিমন-করিমন অবাধে চলাচল, জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কবাতি না থাকায় হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, সড়কে মিডিয়ান বা রোড ডিভাইডার না থাকা, সড়কে গাছপালায় অন্ধ-বাঁকের সৃষ্টি, সড়কে চাদাঁবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহনের কারণে এ সব দুর্ঘটনা ঘটেছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে