স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোট গ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়াটি শেষ করতে কতদিন লাগবে তা নির্দিষ্ট না করলেও মির্জা ফখরুল বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া (ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস)। ইউনিয়ন বা উপজেলা—সবার ক্ষেত্রেই মেয়াদ শেষ হলে নিয়ম অনুযায়ী ভোট হবে।”
দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, সে বিষয়ে মন্ত্রী জানান যে সংসদের প্রথম অধিবেশনেই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত আছে এবং সেই অনুযায়ী সংসদেই এটি নির্ধারিত হবে (ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট)।” আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। সেখানেই এই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব পালন করলে জনগণ আরও ভালো সেবা পাবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতেই আমরা তাঁদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি।” অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করতেই এই পরিবর্তন আনা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে