দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুলদলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা—সংসদের প্রথম অধিবেশনেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামতের সুযোগ নেই। আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই সব কাজ করা হবে।”
ছয় সিটিতে নতুন প্রশাসক, নিয়োগ পেলেন বিএনপি নেতারাদেশের ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগে রাজনৈতিক ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশে ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জামায়াতের সঙ্গেই থাকছে এনসিপি, সমঝোতা হতে পারে স্থানীয় নির্বাচনেওত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ায় বাইরে তো বটেই, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দলের অভ্যন্তরেও তীব্র সমালোচনা সামাল দিতে হয়েছে। পদত্যাগও করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। তবে নির্বাচনের পরেও ‘আপাতত’ জামায়াতের সঙ্গেই থাকছে এনসিপি।