স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে একটি পাহাড়ের চূড়ার গোপন আস্তানা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত একটানা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্রের বরাতে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু লোককে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখার খবর পায় কোস্টগার্ড। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই পাহাড়ের চূড়ায় পাচারকারীদের একটি গোপন আস্তানা থেকে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করে বাহিনীর সদস্যরা।’
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র এই পাহাড়ি আস্তানায় এনে জিম্মি করে রাখে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল। সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে তাদের মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির।
সিয়াম-উল-হক আরও জানান, পাচারকারী চক্রটির সদস্যদের আটকের জন্য কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত এক মাসে টেকনাফের বিভিন্ন পাহাড় ও সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে সাগরপথে বিদেশে পাচারকালে ৩৪৭ জনকে উদ্ধার করেছে র্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধারকৃতদের একটি বড় অংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। এ সময়ে পাচারে জড়িত চক্রের ৪৭ জন সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে