স্ট্রিম সংবাদদাতা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান–রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তাবাহিনী বলছে, গোলাগুলির পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া এসময় একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি অ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন, ৫ রাউন্ড ব্লাংক অ্যামোনিশন, দুটি অস্ত্রের ম্যাগজিন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পরে আহত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাবের আহমেদ জানিয়েছেন, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে রাত সোয়া ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে রোয়াংছড়ির মুরুং বাজার এলাকায় জেএসএসের (মূল) সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অবৈধভাবে চাঁদা আদায়ের সময় সন্ত্রাসীদের শনাক্ত করা হলে তারা পালানোর চেষ্টা করে এবং সেনা টহল দলের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় সেনা সদস্যরা পাল্টা গুলিবর্ষণ করে ধাওয়া চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা প্রথমে একটি স্কুলঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও পরে সেখান থেকে পালিয়ে যায়। অভিযানের পর তল্লাশিতে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামের এক সশস্ত্র জেএসএস সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে