স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে পাহাড় থেকে নামিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
পুলিশের ধারণা, শিশুটিকে পাশবিক নির্যাতন ও গলা কেটে হত্যার চেষ্টা হতে পারে। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন স্ট্রিমকে বলেন, রোববার রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছে। এখন ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা চলছে। শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।
এ ঘটনায় শিশুর মা সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। থানার ওসি মহিনুল ইসলাম জানান, আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তারা। শিশুটির বাড়ি কুমিরা। সে কীভাবে ইকোপার্কের ভেতরে পাহাড়ের এত ওপরে গেল, তা জানার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘শিশুটির অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। আরেকটু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।’
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে ইকোপার্ক এলাকার বাসিন্দা রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ওপরে সড়কের কাজ চলছে। এ সময় একটি স্কেভেটরের চালক দেখতে পান– রক্তাক্ত অবস্থায় শিশুটি জঙ্গল থেকে হেঁটে রাস্তার দিকে আসছে। তিনি অন্য শ্রমিকদের ডাক দিলে তারা এসে শিশুটির গলার কাটা অংশে কাপড় পেঁচিয়ে ট্রাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। রক্তে ছোট্ট কামিজ ভেজা ছিল। পরনে কোনো সালোয়ার ছিল না বলে শ্রমিকরা জানিয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে