স্ট্রিম প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
বুধবার রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাইযোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশের স্বার্থেই জুলাইযোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়া প্রয়োজন। মিডিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য তাঁদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে। উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন প্রশিক্ষণার্থীরকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় উপদেষ্টা জুলাইযোদ্ধা, শহিদ পরিবার ও গণঅভ্যুত্থান অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে অংশ নেওয়ার আহ্বান জানান।
জুলাইযোদ্ধাদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাইযোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক। শেষে ১৬ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে