স্ট্রিম প্রতিবেদক

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে ধর্ষণের পর তুলে নিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অপহরণ, ধর্ষণ ও হত্যার ঘটনাকে বর্বরোচিত আখ্যা দিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দাও প্রকাশ করেছে দলটি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পাঠানো বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘একজন পিতাকে জিম্মি করে তার কিশোরী সন্তানকে ধর্ষণ এবং হত্যা করার মতো বর্বর, নৃশংস ও অমানুষিক অপরাধ আর কী হতে পারে? শিশু ও নারীর প্রতি এই নিষ্ঠুরতা সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত, গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা রাষ্ট্রের কাছে বারবার বলছি—এ ধরনের অপরাধে শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করুন।’
জালালুদ্দীন আহমদ বলেন, আইন অনুযায়ী নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে বিচারহীনতা, প্রভাবশালীদের ছত্রছায়া এবং তদবিরের কারণে অপরাধীরা আরও নির্দয় হয়ে উঠছে। এজন্য দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং দেশের প্রতিটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
হত্যার শিকার কিশোরীর পরিবারকে উপযুক্ত রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, নিরাপত্তা ও সহায়তা দেওয়ার আহ্বানও জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে