সংসদ অধিবেশন
স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে অধিবেশন শুরু হয়।
জামালপুরে বিএনপির সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর পক্ষে কক্সবাজারের আলমগীর মুহাম্মদ মাহমুল্লাহ ফরিদ প্রথম প্রশ্নটি উত্থাপন করেন। বৈঠকে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এদিকে প্রশ্নোত্তর পর্বের শুরু জুলাই সনদের ওপর বক্তব্য দিতে যার বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ওই সময় স্পিকার বলেন, ‘এই মুহূর্তে নয়, প্রশ্নোত্তর পর্বের ১ ঘণ্টা শেষে তা উত্থাপনে আপনাকে সময় দেওয়া হবে।’
আজ সংসদের কার্যসূচিতে প্রশ্নোত্তরের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ একাধিক নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ধন্যবাদ প্রস্তাব এবং এ প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর দিন রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। যদিও তাঁকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে সেই সময় ওয়াকআউট করেন জামায়াত, এনসিপিসহ ১১ দলের সদস্যরা।
এদিকে কার্য-উপদেষ্টা কমিটি সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার কার্য-উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৫ তারিখ সংসদ বসার পর ১৬ তারিখ থেকে মুলতবি হবে। এরপর ২৯ মার্চ আবার সংসদ বসবে এবং এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের জন্য বিশেষ কমিটি ন করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হবে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে। তবে প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দিয়েছে কার্য-উপদেষ্টা কমিটি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে