স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। গতকাল রোববার বেলা ১১টার পর আজিমপুর এলাকার দায়রা শরিফ আবাসিক এলাকার ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ ভবনে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে দুইটি বিএমডব্লিউ, একটি নিশান পেট্রোল, একটি প্রোটন, একটি টয়োটা আইএসটি ও একটি টয়োটা রাস জিপ রয়েছে বলে জানা গেছে। গাড়িগুলোর একটি সংসদ সদস্যের লোগোসংবলিত।
অভিযানের সময় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তিনি গাড়িগুলোর মালিকানা ও কাগজপত্র সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। আমাদের একটি টিমও সেখানে ছিল। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না।’
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, যৌথবাহিনীর অনুরোধে সহায়তার জন্য পুলিশ দেওয়া হয়েছে। তবে অভিযান কোন কারণে চালানো হচ্ছে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
বিকেল পৌনে ৫টার দিকে অভিযান শেষ হয়। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমও কারাগারে। আরেক ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
হাজী সেলিম প্রথমবার ১৯৯৬ সালে ঢাকা–৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২০১৪ সালে জয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা–৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় ১০ বছরের সাজা হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন ওঠে। কিছুদিন কারাগারেও ছিলেন।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে