স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবনের শেলারচর জেলেপল্লী থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’ এই হামলা চালায়। শেলারচরের পাশেই রয়েছে বনরক্ষীদের টহল ফাঁড়ি। এত কাছাকাছি এলাকায় অপহরণের পর সুন্দরবন জুড়ে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
অপহৃত জেলেরা হলেন– খায়রুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। তাদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জের গ্রামে বলে জানা গেছে।
পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দস্যু করিম শরীফ বাহিনী শেলারচর জেলেপল্লীতে অতর্কিত হানা দেয়। তারা অস্ত্রের মুখে ৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে দুবলার লইট্রাখালী এলাকা থেকেও জেলেদের একটি ট্রলার দস্যুরা ছিনিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, শেলারচরে ৬ জেলে অপহরণের বিষয়টি শুনেছি। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে