নাফ নদী থেকে ট্রলারসহ ৫ জেলেকে অপহৃরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরকক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
সুন্দরবনে জেলেপল্লীতে বনদস্যুদের হানা, ৬ জনকে অপহরণসুন্দরবনের শেলারচর জেলেপল্লী থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’ এই হামলা চালায়। শেলারচরের পাশেই রয়েছে বনরক্ষীদের টহল ফাঁড়ি। এত কাছাকাছি এলাকায় অপহরণের পর সুন্দরবন জুড়ে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ৬ কৃষককে অপহরণের অভিযোগকক্সবাজারের টেকনাফের পাহাড়ি জনপদ থেকে ছয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় কৃষিকাজে যাওয়ার সময় অস্ত্রধারী একটি চক্র তাদের জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।
সুন্দরবনে জলদস্যুদের হাতে ২০ জেলেকে অপহরণের অভিযোগপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুরা মাছ ধরতে যাওয়া ২০টি নৌকা থেকে একজন করে মোট ২০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
উত্তরায় ‘নিরাপত্তাকর্মী’র ওপর হামলা চালিয়ে শটগানসহ একজনকে তুলে নেওয়ার অভিযোগরাজধানীর উত্তরায় এক নিরাপত্তাকর্মীর ওপর হামলার চালিয়ে এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসময় মোহাম্মদ মাহবুব (৫৫) নামে ওই নিরাপত্তাকর্মীর কাছ থেকে লাইসেন্সকৃত একটি শটগান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হামলায় মোহাম্মদ মাহবুব গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধী
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে ফিরলেন ৭ জেলেসুন্দরবনে জলদস্যু ‘ডন বাহিনীর’ হাতে অপহৃত সাত জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে তারা জিম্মিদশা থেকে ছাড়া পান। অপহৃতদের পরিবারের পক্ষ থেকে সাত জেলের মুক্তির জন্য মোট ১ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে।
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আপিল শুনানি মুলতবিপ্রায় ১ দশক আগে নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় আপিল শুনানি চার সপ্তাহ পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেইসঙ্গে ওই সময়ের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
আমাদের দুই ঘণ্টা উবু করে রাখা হয়েছিল: শহিদুল আলমইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ‘জাহাজ থেকে নামানোর পর তাঁদের হাঁটু গেড়ে উবু হয়ে বসতে বাধ্য করা হয়। প্রায় দুই ঘণ্টা মাথা নিচু করে সে অবস্থায় রাখা হয় তাঁদের।’
শহিদুল আলম এখন কোথায় আছেন‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র পর গাজার পথে ইসরাইলের নৌ অবরোধ ভাঙতে ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলাও। ৮ অক্টোবর, বুধবার এর সবকটি জাহাজ আটক করে ফেলে দখলদার ইসরাইলি বাহিনী। আটকের পর এসব জাহাজে থাকা শতাধিক অধিকারকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয় ইসরাইলের আশদোদ বন্দরে। এই নৌবহরের ‘কনশানস’ নামের একটি
রাজধানীতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ, তিন থানা পুলিশের কেউ জানে নারাজধানীর যাত্রাবাড়ী মোড়ে রাস্তা থেকে প্রকাশ্যে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। পরে স্বজনদের কাছ থেকে ৬০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে গুরুতর আহত অবস্থায় অপহৃতকে নারায়ণগঞ্জের মদনগঞ্জের রাস্তায় ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা।
খুলনায় অপহৃত খাদ্য কর্মকর্তাকে উদ্ধারঅপহরণের পাঁচ ঘণ্টার মধ্যেই খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেরখাদা থানার আজগড়া গ্রামের একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে।