স্ট্রিম সংবাদদাতা

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতাহাতি হয়েছে। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ আটজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। রোববার (৫ এপ্রিল) বিকালে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে প্রায় একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার পর শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একাধিক ছাত্রনেতা ও প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা।
এর প্রতিক্রিয়ায় রোববার বিকেলে চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। একই সময় ‘জুলাই ফাইটার্সের’ ব্যানারে ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতে রোববার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানানো হয়।
এদিকে বিকেল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনের নেতারা।
আটকের বিষয়ে জানতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব শাহেদুর রহমান রাফির মোবাইল ফোনে সন্ধ্যায় একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, এখানে ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। ‘জুলাই ফাইটার্সের’ প্রোগ্রাম ছিল। এনিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাচ্ছি না।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে প্রশাসনের পক্ষ থেকে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থল অবস্থান করে দুই পক্ষকে দুদিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কেউ আটক নেই।’

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর সুপারিশ নিয়ে আরও বিস্তারিত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
৩৭ মিনিট আগে
পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন।
২ ঘণ্টা আগে
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দুই দিনের সফরে ভারত যাচ্ছে। এই সফরে তাঁরা গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে