স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের নান্দলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটি দুমড়ে-মুচড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহন’-এর একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে একটি বাস সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হলেও অপর বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত কেউ নিহত হয়নি। আহত ১৫ থেকে ২০ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে