টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড দাবি
স্ট্রিম সংবাদদাতা

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন লক্ষ্মীপুর ও ফেনী সদর হাসপাতালে কর্মরতরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তাঁরা। এতে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দেখা গেছে সেবাগ্রহীতাদের দীর্ঘ লাইন।
আন্দোলনকারীদের জানিয়েছেন, দাবি বাস্তবায়নের জন্য সরকারকে চলতি নভেম্বরের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত ৯৬ ঘণ্টা সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দেয় ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’। ওই সময়ের মধ্যে তা কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন স্থানে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন তারা। এতেও দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা কর্মবিরতি পালন করা হবে।
আন্দোলনরত টেকনোলজিস্টরা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষায়িত ইনস্টিটিউটে রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এখনো তাঁরা ন্যায্য সম্মানী ও পদমর্যাদা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও তা বাস্তবায়নে সরকারের অনীহা দেখা যাচ্ছে। এবার তাঁদের পদমর্যাদা একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণ করার জোর দাবি জানান তারা।

লক্ষ্মীপুর হাসপাতালের ফার্মাসিস্ট জসিম উদ্দিন বলেন, ‘যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী ৩ ডিসেম্বর (বুধবার) চার ঘণ্টার কর্মবিরতি পালিত হবে। তারপরও না মানলে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেওয়া হবে।’
এদিকে সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভবানীগঞ্জ এলাকার দিনমজুর মো. হারুন বলেন, ‘হাসপাতালের লোকজন কর্মবিরতি পালন করলে, আমরা চিকিৎসা নিব কীভাবে? দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি।’
ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষায় থাকা বিলকিস আক্তার বলেন, ‘বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধের জন্য প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাঁদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছেন, আর আমরা আছি ভোগান্তিতে।’
লক্ষ্মীপুরে কর্মবিরতিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনে জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) কুমিল্লা অঞ্চলের সভাপতি আতিকুর রহমান, জেলা মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের (ফিজিও) সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেনসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।
এছাড়া ফেনী সদর হাসপাতালের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট শারমিন সুলতানা, মো. আনোয়ার হোসেন, সত্যজিৎ মজুমদার, মো. এমরান হোসেন, সালেহ উদ্দিন পাটোয়ারী, ফার্মাসিস্ট মো. নোমান পিয়ারা বেগম, মো. শাহ আলমসহ বিভিন্ন চিকিৎসাপ্রতিষ্ঠানের কর্মরত টেকনোলজিস্টরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে