স্ট্রিম প্রতিবেদক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে। বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যকার সব ধরনের বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপই প্রাধান্য পাওয়া উচিত এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
এর আগে স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) শেষরাতের দিকে মার্কিন বাহিনী কারাকাস ও এর আশপাশের এলাকায় হামলা চালায়। ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক স্থাপনায় তারা বোমা ফেলে এবং মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার কয়েকটি মামলা রয়েছে। ওই সব মামলায় ফেডারেল আদালতে মাদুরোর বিচার হবে।
মাদুরোকে বর্তমানে নিউইয়র্কে ব্রুকলিনের আটককেন্দ্র মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) রাখা হয়েছে। সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে প্রথমবার মাদুরোকে হাজির করা হতে পারে।
মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত অপহরণ’ বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি বলেন, প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ভেনেজুয়েলার কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
রোববার টেলিভিশনে সম্প্রচারিত ওই বক্তব্যে পাদ্রিনো লোপেজ সুপ্রিম কোর্টের রায়ের প্রতিও সমর্থন জানিয়েছেন। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ৯০ দিনের জন্য ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। রদ্রিগেজ একই সঙ্গে দেশটির তেলমন্ত্রী।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে