স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শ্যামপুর থানার মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার একটি বাসা থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে শ্যামপুরের ২০২ নম্বর মীরহাজীরবাগ পাইপ রাস্তা এলাকার বাসায় গিয়ে গলায় ছুরিকাঘাত পাওয়া মরদেহ দেখতে পান তাঁরা। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে স্বামী সজীব তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত লাকি আক্তারের গ্রামের বাড়ি ভোলা সদরে। তাঁর বাবার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। সন্দেহভাজন পলাতক স্বামী সজীব পেশায় লেগুনাচালক। শ্যামপুরের মীরহাজীরবাগ পাইপরাস্তা এলাকায় সজীব ও লাকি দম্পতি ভাড়া বাসায় থাকতেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সন্দেহভাজন পলাতক সজীবকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল কাজ করছে বলে জানিয়েছেন এসআই শাহাদাত।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে