স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যায় আরও এক শুটাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা(ডিবি)। এ সময় হত্যাকাণ্ড নিয়ে পুলিশ জানায়, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে।
শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ‘কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি। হত্যা মামলায় গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টা ৫ মিনিটের দিকে ডিবির একটি টিম নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে শুটার মো. রহিমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রহিমের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ার হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও জানান, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাতটি গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রানা মোল্লা (২৬) ও নূর মোহাম্মদ (৩২)।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে