স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচন কমিশন (ইসি) নিরাপত্তা দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্ট্রিমকে একথা জানান তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আখতার বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়নি। তফসিল ঘোষণার পরদিনই এমন হামলা হতাশাজনক। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কমিশন প্রয়োজন মনে করলে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেবে। পরিস্থিতি বুঝে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারাও ঘটনা খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জানিয়েছে।
নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব নির্দেশনা ও পরিপত্র কমিশন থেকেই জারি করেছে। আখতার আহমেদ বলেন, মাঠ পর্যায়ের বাস্তবতা কখনো কাগজপত্রের নির্দেশনার বাইরে গিয়ে ভিন্ন চ্যালেঞ্জ তৈরি করে। নির্দেশনা জারি করা এক বিষয়। আর বাস্তবতা আরেক বিষয়। মাঠের বাস্তবতা সব সময়ই আলাদা ধরনের চ্যালেঞ্জ তুলে ধরে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে