স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা) চালু করা হয়েছে। এর মাধ্যমে এক ক্লিকে ১২ ধাপের অবসান ঘটবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বুধবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে নারায়ণগঞ্জে 'ই-বেইলবন্ড'-এর পাইলটিংয়ের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল একথা বলেন।
আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখতে এখানে ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক সেবায় গতি আসবে। এর মাধ্যমে এক ক্লিকে ১২ ধাপের অবসান হলো। এটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ উদ্যোগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।'
বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।'
মন্ত্রণালয়ের উদ্যোগের মাধ্যমে এ কাজটি হয়েছে, তাই আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। কোনো ভেন্ডরের ওপর নির্ভরশীল না হয়ে আইসিটি বিভাগের কর্মকর্তারা এ সফটওয়্যার তৈরি করেছেন, যা অসামান্য সফলতা বলেও ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে এখন থেকে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে