স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। তবে এতে পাশের একটি টিনশেড ঘরের চালায় আগুন লাগলেও সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি ঘটেনি বলে জানা গেছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়। তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুয়াপুর বাজারে বুধবার ভোরের দিকে মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেটি ভবনের দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড ঘরের চালার ওপরে পড়ে আগুনের সূত্রপাত হয়। তবে বাজারের নৈশপ্রহরী ঘটনাটি দেখে ফেলায় তাঁর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে শব্দ পেয়ে এগিয়ে গেলে গ্রামীণ ব্যাংকের পাশে আগুন দেখতে পান। পরে তাঁর ডাকে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এর মধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও তদারকি রয়েছে।
ওসি মনিরুল ইসলাম বলেন, আজ বুধবার ভোরের দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে