স্ট্রিম সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়ায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশ্য বিজিবির বাধায় শেষপর্যন্ত বেড়া না দিয়ে ফিরে যান বিএসএফ সদস্যরা।
স্থানীয়রা জানান, শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা। ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। তারা বিষয়টি টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া ক্যাম্পের সদস্যদের জানান। পরে বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ করে সরে যায় বিএসএফ।
এর আগেও বিএসএফ সদস্যরা দুবার পাঁচবিবির সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তারা।
এদিকে, এ ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। সেখানে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায় বিজিবি। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে