স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চোখে ও মাথায় লাল কাপড় বেঁধে ‘রেড মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেন কয়েকশ শিক্ষার্থী।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলা থেকে শুরু হয়ে সমাবর্তন চত্বরে শেষ হয়। এ সময় রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষ জড়িতদের বিচারের দাবি জানান মিছিলে অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থী মীরা বলেন, ‘আমাদের চোখ এখন যেমন বন্ধ, তেমন আমাদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের চোখও বন্ধ। তারা এই বর্বর হামলায় আমাদের করুণ অবস্থা দেখতে পাচ্ছেন না। এই কর্মসূচির মাধ্যমে আমরা তাদের অবস্থান বোঝালাম। সেই সাথে আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।’
আন্দোলনরত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রশাসনের সঙ্গে আলোচনায় ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি হল খুলে দেওয়া ও আন্দোলনকারীদের হয়রানি না করার আশ্বাসের বিষয়টি প্রশাসনের লিখিত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা না করে পুনরায় আলোচনার প্রস্তাব, পূর্বনির্ধারিত আলোচনার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ‘আমরা দুইটি বিষয়ে প্রশাসনের লিখিতপত্র দেওয়ার পরেই আমরা পরবর্তী আলোচনায় বসব। একই সঙ্গে রোববার শিক্ষার্থীদের ওপর বহিরাগতের হামলার বিষয়টি তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি।’
এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা কেন্দ্র করে সভাস্থলে তালা দিয়ে শিক্ষকদের সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। তবে রাত আটটার দিকে বহিরাগতরা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর করে তারা। হামলায় বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত বিচার দাবিতে বিক্ষোভ, রেলরাইন অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন তারা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আবারও আলোচনার আহ্বান জানালে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে