স্ট্রিম প্রতিবেদক

বগুড়ার শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ফায়ারফাইটার মো. আহসান হাবীব।
শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে শেরপুর ফায়ার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে ইউনিট বের হওয়ার জন্য আহসান হাবীব মেইন গেট খুলে রাস্তায় একটি ট্রাক থামান। ওই সময় পেছন থেকে একটি বেপরোয়া গতির বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে সেটি স্টেশনের ভেতর ঢুকে পড়ে এবং আহসান হাবীব ট্রাকের নিচে পিষ্ট হন।
তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাস ও ট্রাক দুটি জব্দ করেছে। আহসান হাবীব ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং গত বছরের মে মাস থেকে শেরপুর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে।
ব্যক্তিজীবনে আহসান হাবীব বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলের জনক। ফায়ারফাইটার হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।
বগুড়া ফায়ার স্টেশনে প্রথম জানাজা শেষে আহসান হাবীবের মরদেহ তাঁর নিজ গ্রাম গাইবান্ধায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই তাঁকে সমাহিত করা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে