১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারছেন
বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারছেন না।
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া ভোটার তালিকায় ওই ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে। এর ফলে বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলররা ভোট দিতে পারছেন না।
এ নিয়ে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এরশাদুল বারী খন্দকার। আদালতের এ আদেশের বিষয়টি তিনি ঢাকা স্ট্রিমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসন্ন বিসিবি নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি নির্বাচন কমিশন।
তাতে দেখা যায়, দুদকের আপত্তির কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের কাউন্সিলররা আপিলে জয়ী হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন। এই ক্লাবগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যায় সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ক্লাব হিসেবে অভিযুক্ত। ক্লাবগুলো হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এর আগে প্রাথমিক তালিকা থেকে এই ক্লাবগুলোকে বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে