দীঘিনালায় আলোচনায় এক বীর মুক্তিযোদ্ধার অভিযোগ
স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়ির সরকারি দপ্তরগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম উদ্দিন বলেছেন, ‘সরকারি কোনো দপ্তরে গেলে অনেক সময় মুক্তিযোদ্ধাদের কথা শোনার মতো আগ্রহ দেখা যায় না। তাঁরা (কর্মকর্তারা) আমাদের দিকে মুখ তুলে তাকিয়েও দেখেন না— কে এসেছেন, কী প্রয়োজনে এসেছেন, তা জানতে চান না। এমন আচরণে আমরা চরমভাবে অপমানিত বোধ করি।’
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধকালীন স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন মো. সেলিম উদ্দিন। আজ রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সেলিম উদ্দিন প্রশ্ন করে বলেন, ‘এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? এর জন্য কি একটি স্বাধীন মানচিত্র ও লাল–সবুজের পতাকা আপনাদের হাতে তুলে দিয়েছিলাম?’ বলে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।
বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল–সবুজের পতাকা ও স্বাধীন বাংলাদেশের মানচিত্র সংরক্ষণ ও মর্যাদা রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, বরং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের।’ তিনি বলেন, ‘আমাদের বয়স হয়েছে। আমরা হয়তো আর বেশি দিন বেঁচে থাকব না। জীবনের শেষ প্রান্তে এসে আমরা শুধু সম্মান নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে চাই।’
বীর মুক্তিযোদ্ধার পর আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, ‘সরকারি বা বেসরকারি কোনো দপ্তরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানহানীকর কোনো আচরণ মেনে নেওয়া হবে না। বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তাঁদের প্রতি যথাযথ সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের নৈতিক দায়িত্ব।’
ইউএনও আরও বলেন, ‘শুধু বীর মুক্তিযোদ্ধারাই নন, দেশের সব নাগরিক সরকারি দপ্তরে সেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন— সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে