পোশাক শ্রমিকদের বিক্ষোভ
স্ট্রিম প্রতিবেদক

বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করেছেন ‘ইউরোজোন ফ্যাশন’ নামে এক পোশাক কারখানা ৫০০ শতাধিক কর্মী। এরফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো যানবাহন চলাচল করছে না বলে জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুটে ডাইভারশন করে দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন বলেও পোস্টে জানানো হয়েছে।
উদ্ভূত পরিস্তিতিতে ওই রুটের বিকল্প হিসেবে ‘ডাইভারসন’ করে দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগ বলছে, উত্তরা, এয়ারপোর্টের দিক থেকে আসা যানবাহন রাজধানীর খিলখেত থেকে কুড়িল ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে। আর রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১ ও গুলশান ২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে।
অথবা রামপুরার দিক থেকে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা ওপরের বিপরীত রুটে কুরাতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন বলেও জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে