এস এম নূরুজ্জামান

রাজধানীর পান্থপথে রোববার রাতে ব্যবসায়ী শফিকুর রহমানকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদা চেয়ে না পেয়ে শফিকুরকে গুরুতর আহত করা হয়। একই দিন মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের স্কুলছাত্র মো. সোহানকে ছুরি মেরে সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা। আর রাত ১০টার দিকে শ্যামপুরে বিআইডব্লিউটিএ প্রজেক্টের ভেতরে চোর সন্দেহে আব্দুর রহিম নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
এক রাতের তিনটি ঘটনা বলে দিচ্ছে পবিত্র রমজানে বেপরোয়া অপরাধী চক্রের সদস্যরা। উদ্বিগ্ন নগরবাসীর অভিযোগ, রমজানে রাজধানীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গা-ছাড়া ভাবে অপরাধী চক্র দাঁপিয়ে বেড়াচ্ছে।
এসব ঘটনাকে বিচ্ছিন্ন উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম স্ট্রিমকে বলেন, মাত্রই সাধারণ নির্বাচন হলো। এরপর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে আমরা প্রতিটি ঘটনায় দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। শিগগির পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
পান্থপথে গুলিবিদ্ধ শফিকুর কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক। পান্থপথের ফুটপাতের দোকানে তিনি জুতা সরবরাহ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে দুর্বৃত্তদের চাঁদা দাবি করার কথা শফিকুর নিজেই জানিয়েছিলেন। যিনি গুলি করেছেন, তাঁকে সবাই চেনে। শফিকুরের বাম হাতের তালুতে গুলি করেন তিনি।
এ ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমরা গুলিবিদ্ধ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তিনি চাঁদা দাবির কথা স্বীকার করেননি। কী কারণে গুলি করেছে, কারা করেছে, তা তদন্ত করা হচ্ছে।’
শ্যামপুরের ঘটনায় ওই জোনের অতিরিক্ত উপকমিশনার আখিউল ইসলাম স্ট্রিমকে জানান, গণপিটুনিতে যুবকের মৃত্যুর কথা তারা শুনেছেন। তবে আগের দিন কুতুবখালী এলাকায় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণে ব্যস্ত থাকায় গণপিটুনির বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
তবে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, চোর সন্দেহে গণপিটুনির শিকার যুবককে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।
বিআইডব্লিউটিএ প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রড চুরি করার সময় আব্দুর রহিমকে স্থানীয়রা দেখে ফেলেন। পরে ধরে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
ব্যাংক, বিপণিবিতানে নিরাপত্তা জোরদার
এদিকে, রাজধানীর ব্যাংক, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঝুঁকিপূর্ণ স্পটে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।
অসাধু চক্রের কারসাজি রোধে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ টিম বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও চাঁদাবাজদের প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বড় অঙ্কের টাকা বহনে সহায়তা দেওয়া হচ্ছে।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ স্ট্রিমকে জানান, পবিত্র রমজান মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে