স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ফলা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে জাবির ওয়েবসাইটে এই ইউনিটের ফলা প্রকাশ করা হয়।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, ডি ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ৭০ হাজার ২২০টি এবং পরীক্ষায় অংশ নেন মোট ৫৭ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮২ দশমিক ৫৭ শতাংশ। পাস করা শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৬৭১ জন ও পাসের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।
এর মধ্যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় ছেলেদের ৪ শিফটে ২৪ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছেন ৮ হাজার ২৩৭ জন। সেই হিসেবে ছেলেদের পাসের হার ৩৩ দশমিক ৬৩ শতাংশ।
অন্যদিকে একই ইউনিটে পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের ৫ শিফটে ৩৩ হাজার ৪৯১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছেন ১৪ হাজার ৪৩৪ জন। মেয়েদের পাসের হার ৪৩ দশমিক ১০ শতাংশ।
ফলাফল সম্পর্কে অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, 'প্রতিবারের মতো এবারও আমরা শিফট ভিত্তিক মেরিট লিস্ট প্রদান করেছি। সাধারণত মোট আসনের থেকে ১০ গুণ বেশি মেরিট দিয়ে ফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যাতিক্রম হয়নি। গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা বেশি পাস করেছে ভর্তি পরীক্ষায়।'
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে। মঙ্গলবার ছেলেদের ৪ শিফট ও বুধবার মেয়দের ৫ শিফট, দুই দিনে মোট ৯ শিফটে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে