স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নাইট ডিউটি চলাকালে তিনি কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে ওই কারখানাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের এমরান মিয়া (৩০)। তিনি উপজেলার কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, বাড়ির পাশে মোস্তফা নামে একজনের একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতেন এমরান। সোমবার নাইট ডিউটি চলাকালীন তিনি হঠাৎ কারখানা থেকে বের হন। এরপর হয়ে আর ফিরে আসেনি। আজ মঙ্গলবার ভোরের দিকে কারখানার আরেক শ্রমিক রাস্তার পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে