স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর জোটকে শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এই অভিনন্দন জানান।
হেফাজাত নেতারা নবনির্বাচিত সকল সংসদ সদস্যকেও মোবারকবাদ জানানোর পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন। একই সঙ্গে তাঁরা জুলাই অভ্যুত্থানের শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
হেফাজত নেতারা বলেন, রাষ্ট্রক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান নেয়ামত এবং এটি কঠিন আমানত। এই আমানতের জিম্মাদারি সঠিকভাবে পালন করা এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক শাসকের প্রধান কর্তব্য। তাঁরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবে এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।
বিবৃতিতে দেশের মসজিদ-মাদ্রাসা, আলেম-ওলামা ও জনগণের ধর্মীয় অধিকার সংরক্ষণে নতুন সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে বলা হয়। একই সঙ্গে মুসলিম শিক্ষা, সভ্যতা ও তাহজীব-তামাদ্দুন রক্ষায় সরকারকে সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা। হেফাজত নেতারা নতুন সরকারকে সকল রাজনৈতিক মতের প্রতি সহনশীল থাকতে এবং নিজেদেরকে জনগণের শাসক নয় বরং ‘সেবক’ মনে করার পরামর্শ দেন। তারা ফ্যাসিবাদী যেকোনো পন্থার শিকড় মূলোৎপাটনে সরকারকে সচেষ্ট থাকার তাগিদ দেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে হেফাজত নেতারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য কোনো জাতির কল্যাণ বয়ে আনে না। তাঁরা নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও মানবিক ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তুলতে হবে এবং তরুণ সমাজকে নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়ে সঠিক পথে পরিচালিত করতে হবে।
নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের উদ্দেশে সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায়। বার্তায় বলা হয়, উসকানিমূলক স্ট্যাটাস, প্রতিপক্ষকে আক্রমণ ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আইনের প্রতি শ্রদ্ধাই পারে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে