স্ট্রিম প্রতিবেদক

মালদ্বীপের দিঘুরা দ্বীপে রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরও দুই বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন শুক্রবার (১৩ মার্চ) এ তথ্য জানায়।
মৃতরা হলেন– তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকারের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের চিকিৎসা চলছে রাজধানী মালের আইজিএম হাসপাতালে।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ জানান, দগ্ধ দুজনের মধ্যে একজনকে আইসিইউতে; অন্যজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেহেরি রান্না করার সময় গ্যাসের চুলা থেকে একটি শ্রমিক আবাসনের একটি কক্ষে আগুন ধরে যায়। এতে সাত বাংলাদেশি দগ্ধ হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। ওই আবাসনে ৩৮ বাংলাদেশির মধ্যে অন্যরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় কর্তৃপক্ষ। দিঘুরা দ্বীপ কাউন্সিলের প্রেসিডেন্ট ইব্রাহিম উসমান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুন লাগার সময় কিছু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, রান্নার সময় গ্যাস লিক হওয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে