ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরমআগামী ২০ বা ২১ মার্চ যেদিনই ঈদ হোক, সকালের আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম ভোগাতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে হানা দিতে পারে কালবৈশাখী ঝড়, হতে পারে বজ্রসহ বৃষ্টি।
সন্ধ্যার মধ্যে দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেতদেশের ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসবাংলা পঞ্জিকার হিসাবে বসন্তের মাঝামাঝি সময় চলছে। এরইমধ্যে শীত কাটিয়ে গরম আবহাওয়া প্রভাব বিস্তার করেছে। এবার এমন পরিস্থিতিতে দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর।
রংপুরে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে তাপমাত্রা থাকবে অপরিবর্তিতসারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কাল থেকে বাড়তে পারে গরমদেশের পাঁচটি বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিলেটে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ছাতকেসপ্তাহখানেকের ব্যবধানে সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়।
৪ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ: শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮.৪ ডিগ্রিরাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে এখনো মৃদু শৈত্যপ্রবাহ চলছে। মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে বর্তমানে এই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
রংপুরে বৃষ্টির সম্ভাবনা, ঢাকায় তাপমাত্রা আরও বাড়বেসারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
টানা পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত পাঁচ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা থাকায় শীত তেমন অনুভূত হচ্ছে না।
উত্তরাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাসগত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ছাড়া আর কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
বায়ুদূষণের শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৬২, যা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বন্ধযুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টি (ফ্রিজিং রেইন) জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে রেকর্ড শীত, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক ও আকাশপথে যোগাযোগ বিপর্যয়ের পাশাপাশি একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে।