স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে মো. সজিব হোসেন (৩৫) নামের এক গাড়িমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শ্যামপুরের জুরাইন তুলাবাগিচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সজিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সজিবের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। তাঁর বাবার নাম ইয়াদ আলী।
নিহত সজিবের প্রতিবেশী জাকির হোসেন জানান, সজিব গাড়ির ইঞ্জিনমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিন নামের এক ব্যক্তিকে তিনি ছয় হাজার টাকা ধার দিয়েছিলেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে সেই টাকা চাইতে গেলে শাহিনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন ছুরি দিয়ে সজিবের পেটের বাঁ পাশে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সজিব পোস্তগোলার আরসিন গেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে সজিব সবার বড় ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট শ্যামপুর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
স্থানীয়দের বরাতে শ্যামপুর থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) স্ট্রিমকে জানান, আজ বিকেল পৌনে ৫টার দিকে জুরাইন তুলার বাগিচা বাজারে একটি দোকানের ভেতরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন পোস্তগোলা জুরাইন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বাড়ির সামনের একটি বাসায় থাকেন। তিনি সেখানকার স্থানীয় বাসিন্দা। পাওনা ছয় হাজার টাকা চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহিন তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে সজিবের পেটে আঘাত করে পালিয়ে যান।
এসব প্রসঙ্গে জানতে চাইলে শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন রায়হান সন্ধ্যায় স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। বিষয়টির তদন্ত হচ্ছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে