স্ট্রিম প্রতিবেদক

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, বর্তমান সংসদকে ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কার্যকর করার জোর দাবি জানাবেন তারা।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে এক বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম একথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সংসদীয় কার্যক্রমের রূপরেখা নির্ধারণে এ বৈঠক করেছে প্রধান বিরোধী দলসহ ১১ দলীয় জোট। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আগামীকাল সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেখানে আমাদের ভূমিকা কী থাকবে, তা ঠিক করতেই আমরা ১১ দল একসঙ্গে বৈঠকে বসেছি। ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের অবস্থান কী হবে, সেসব বিষয়েও আলোচনা হয়েছে।’
সংসদকে সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি, যদিও সরকারি দল তা নেয়নি। আমাদের অন্যতম প্রধান দাবি হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা।’
ডেপুটি স্পিকার পদের বিষয়ে তিনি জানান, ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে আসা প্রস্তাবটি নিয়ে এখনো আলোচনা চলমান।
ইতোমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এই মুহূর্তে তাঁরা এভাবে ডেপুটি স্পিকারের পদ নিতে আগ্রহী নন। জুলাই সনদ নিয়ে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে, বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁকে ‘স্বৈরাচারের দোসর’ অভিহিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে