স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫-এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
শুনানিতে আদালত বলেন, 'মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হলো।'
মামলা থেকে অব্যহতি পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।’
আখতার আরও বলেন, ‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সকল মিথ্যা রাজনৈতিক মামলা সরকার প্রত্যাহার করতে যেন আশু পদক্ষেপ গ্রহণ করে।’
এর আগে ২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে।
পরে শাহবাগ থানার এক মামলায় আখতারকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা শাহবাগ থানার মামলাতেও তাঁকে আসামি করা হয়। ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে