স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। ভৌগলিক অবস্থানের কারণে চুয়াডাঙ্গা শীতকালে টানা শৈত্যপ্রবাহের কবলে পড়ে। শীতের প্রকোপ বাড়ায় সীমান্তবর্তী এ জেলায় বেড়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা ৯১ ভাগ। গতকাল বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করেছিল মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।

সকালের দিকে চুয়াডাঙ্গা শহর দেখা গেছে চারপাশে ঘন কুয়াশা। সকালের দিকে সড়ক-মহাসড়ক যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে সারা দিনই।
কাজের প্রয়োজনে গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে মানুষ শহরের দিকে আসছেন। শীতে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও, হিমশীতল বাতাস যোগ করেছে বাড়তি দুর্ভোগ।
রিকশাচালক কাশেম মণ্ডল স্ট্রিমকে বলেন, 'শীতে মানুষের চলাচল কমেছে। সকালে খুব কম যাত্রী পাওয়া যায়। শীতে খুব কষ্ট হয় রিকশা চালাতে।'
পথচারী রবিউল ইসলাম বলেন, 'এই এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গায় খুব শীত। প্রচণ্ড শীতে চলাচলে কাজ-কর্মে কষ্ট পোহাতে হচ্ছে। সকালের দিকে শহরে মানুষের আনাগোনা কমছে। রোদ থাকলেও হিম বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ।'
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, 'এখন দু-একদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির ঘরে উঠানামা করবে। প্রতিদিনই রোদ থাকবে। কিন্তু উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতা বাড়াবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে