স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়গুরু ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক শোকবার্তায় উপদেষ্টা প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ধর্ম উপদেষ্টা বলেন, ‘তিনি সুদীর্ঘকাল মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞার আলোয় বাংলাদেশি বৌদ্ধ সমাজকে উদ্ভাসিত করে গেছেন। তিনি বুদ্ধের বাণী প্রচারের পাশাপাশি সমাজ সংস্কার ও জনহিতকর কর্মকাণ্ডে নিবেদিত ছিলেন। ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ ও মানবিক কার্যক্রমের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’
উল্লেখ্য, ড. জ্ঞানশ্রী মহাস্থবির আজ বিকেলে চট্টগ্রাম মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে