স্ট্রিম প্রতিবেদক

ভুয়া জুলাই যোদ্ধাদের নাম তালিকায় পাওয়া গেলে তা বাতিল করে নতুন গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এসব সংবাদ মন্ত্রণালয়ের নজরে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস থেকে পাঠানো জুলাই শহীদ ও যোদ্ধাদের তালিকা ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করেছে। পরবর্তী যাচাই-বাছাইয়ে যাঁদের নাম ভুয়া বলে চিহ্নিত হয়েছে, সেসব নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। এই সংশোধনের প্রক্রিয়া এখনও চলমান।
এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলোও পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে যাঁদের নাম ভুয়া প্রমাণিত হবে, তাঁরা তালিকা থেকে বাদ পড়বেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে