গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি অনুমোদন দেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান এপোলো। তিনি এই ফোরামের প্রধান উপদেষ্টা।
স্ট্রিম প্রতিবেদক

জুলাই হত্যা মামলার আসামি জামিনে ‘কোটি টাকা ঘুষ’ চাওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সঙ্গেও যুক্ত।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি অনুমোদন দেওয়া হয়। দলের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে এই কমিটির অনুমোদন দেন।
মূলত বাংলাদেশের টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত জাতীয়তাবাদী চিন্তাধারার ব্যক্তি-উদ্যোক্তাদের নিয়ে এই ফোরাম গঠন করা হয়েছে। ফোরামের ৪৭ সদস্যের কমিটিতে আইনবিষয়ক সম্পাদক করা হয়েছে সাইমুম রেজা তালুকদারকে।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে সাইমুম রেজার বিরুদ্ধে। এ–সংক্রান্ত তাঁর একটি কথোপকথনের অডিও ফাঁস হলে গতকাল সোমবার ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন সাইমুম। ফজলে করিমের মামলায় দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরদের একজন ছিলেন সাইমুম রেজা।
এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া অনিবার্যভাবে প্রশ্নবিদ্ধ হয়।
সাইমুম রেজা তালুকদার বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক ছিলেন। ইন্টারনেট গভর্ন্যান্স ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচিতে সাইমুম রেজাকে অংশ নিতে দেখা গেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে