স্ট্রিম প্রতিবেদক

বিচারপ্রার্থী ব্যক্তির জামিন প্রক্রিয়া সহজ করতে দেশের আটটি জেলায় ই-বেইল বন্ড সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এই উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে ই-বেইল বন্ড কার্যক্রম শুরু হয়েছিল। এতে সেখানে শতভাগ ক্ষেত্রে বেইল বন্ড অনলাইনে দাখিল করা হচ্ছে। নতুন করে ই-বেইল বন্ড চালু হওয়া আট জেলা হলো—মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ‘ই-বেইল বন্ড প্রবর্তনের আগে জামিন মঞ্জুরের পর মুক্তি পেতে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হতো। এতে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময়, অর্থ ও মানসিক যন্ত্রণা পোহাতে হতো। জামিন পাওয়ার পরও কয়েক দিন, এমনকি সপ্তাহকালও জেলে থাকার ঘটনা ঘটত। স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ছিল। আবার কোথায় দেরি হচ্ছে, তা বোঝারও সুযোগ ছিল না।’
নতুন এই সিস্টেমের সুবিধার কথা উল্লেখ করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘বিচারকের সইয়ের পর বেইল বন্ড সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে জেলখানায় পৌঁছাবে। মধ্যবর্তী অপ্রয়োজনীয় ধাপগুলো বিলুপ্ত হয়েছে। কারাগারে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা বা সর্বোচ্চ একদিনের মধ্যে মুক্তি পাচ্ছেন। তাছাড়া, কে কখন স্বাক্ষর করছে, তা ডাটাবেজে সংরক্ষিত থাকছে। ফলে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে।‘
ই-বেইল বন্ড চালুর ফলে বিচারপ্রার্থীরা অপ্রয়োজনীয় সময়, অর্থ ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘এরফলে অভিযুক্ত ও তাঁর পরিবারের যাতায়াত খরচ কমানোসহ সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয় সাশ্রয় হচ্ছে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে