স্ট্রিম প্রতিবেদক

দেশের পাঁচটি বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
রাজধানী ঢাকার আকাশ আজ সারাদিন মেঘলা থাকতে পারে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আজই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি এবং খুব সামান্য বৃষ্টি হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কাল সকাল থেকে পুনরায় উজ্জ্বল রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।
ঢাকার পূর্বাভাস অনুযায়ী, আজ আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে দেশের কিছু অংশে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লিখিত ৫ বিভাগ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমে দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে গরম বেশি অনুভূত হবে।
তাপমাত্রার চিত্র
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে (৩৪ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ও রাজারহাটে (১৫ ডিগ্রি সেলসিয়াস)। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে