স্ট্রিম ডেস্ক

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৪তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এহছানুল হক বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলীর পদ উন্মুক্তের দাবি মেধার প্রতি অবিচার, যা আমাকে ব্যথিত করেছে। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে পেশাগত চলমান দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হবে।’
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থায় বিভিন্ন সমস্যা প্রসঙ্গে জনপ্রশাসন সচিব জানান, এ ব্যাপারে জাতীয় বেতন কমিশন কাজ করছে ও বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেতন কমিশনকে জানানো হবে।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে জনপ্রশাসন সচিব ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন; আপনারা অনেকেই মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। সুযোগ ও উপযুক্ত পরিবেশ পেলে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে পারি। আমি বিশ্বাস করি, দেশকে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব এবং এই কর্মযজ্ঞে আপনারা আমার সঙ্গে থাকবেন।’
পেশাগত সুযোগ-সুবিধার পাশাপাশি জাতীয় স্বার্থকেও প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে এহছানুল হক বলেন, ‘প্রকৌশল কর্মক্ষেত্রে নিম্নমানের কাজের যে বদনাম রয়েছে, তা দূর করতে মাঠপর্যায়ের প্রকৌশলী হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনারা ৮ লাখ সদস্য যদি ভালো কাজ করেন, তাহলে এই দেশটি উন্নত হবে।’
জনপ্রশাসন সচিব আরও বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার জন্য গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। প্রতিভাবান ব্যক্তিরা পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এটি জাতীয় প্রতিভার অপচয়। সরকার জাতীয় পর্যায়ে এই প্রতিভাবান ব্যক্তিদের জন্য একটি গবেষণা ক্ষেত্র তৈরির জন্য কাজ করছে।
আইডিইবি অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল, শাহবুদ্দিন সাবু, মনিরুজ্জামান প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে