স্ট্রিম প্রতিবেদক

গুমকে হত্যার চেয়ে নিকৃষ্ট অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ল অ্যালায়েন্সের সভাপতি মো. মহিউদ্দিন সরকার অভি। তিনি বলেন, ‘মানবাধিকার প্রতিষ্ঠায় গুম সবচেয়ে বড় অন্তরায়। হত্যার পর লাশ ফেরত পাওয়া যায়, গুমের পর ব্যক্তির কোনোধরণের সন্ধান পাওয়াই সম্ভব হয় না। তাই গুম হত্যার চেয়েও নিকৃষ্ট অপরাধ।’
আজ রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটায় মিরপুরে মহিউদ্দিন সরকার গুমের শিকার ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন। এ সময় ল অ্যালায়েন্সের পক্ষ থেকে ব্যারিস্টার আরমানের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় অভি বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আর কেউ যেন গুমের শিকার না হন সে জন্য নাগরিক হিসেবে সহ-নাগরিকের প্রতি দায়িত্বশীল হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। রাষ্ট্রকে সবসময় প্রশ্নের সম্মুখীন করতে হবে।’
গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান বাংলাদেশ ল অ্যালায়েন্সের প্রশংসা করেন এবং মহিউদ্দিন সরকার অভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ল অ্যালায়েন্স ভবিষ্যতে মানবাধিকার রক্ষা ও আইনের।শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় ল অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক জনাব ইব্রাহিম খলিলুল্লাহ্ উপস্থিত ছিলেন। ল অ্যালায়েন্সের নির্বাহী সভাপতি জায়েদ বিন নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১১ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১১ ঘণ্টা আগে