স্ট্রিম সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে আইয়ুব নবী তারেক (২৬) নামে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে এই হত্যাকাণ্ড হয়। তারেক ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তারেকের বাবা কামাল উদ্দিনের অভিযোগ, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নাহার (নারু) পূর্ব বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে ডেকে নেন। সেখানে আগে থেকে অবস্থান করা ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ ও নিলয় দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারেকের ওপর হামলা চালায়। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
কামাল উদ্দিনের বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে “ডাকাত” বলে লাঠি দিয়ে আঘাত করছে। আমি ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয়রা জানান, মারধরে অভিযুক্ত নাহিদের স্ত্রীর সঙ্গে তারেকের বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগে বেশ কিছু দিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে এই বিষয়ে অভিযোগও দেন নাহিদ। তাদের ধারণা, ওই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তারেককে হত্যা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, বরং ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে